রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জামালপুরে ধর্ষণ মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

উচ্চকন্ঠ   10-Aug-2026   21

Photo

এফএনএস: জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। সেই সঙ্গে তাদের দুজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের আসকর আলী ও জাহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে (৪০) তার নিজের ঘরে একা পেয়ে ধর্ষণ করেন উপজেলার নিমাইমারী গ্রামের আসকর আলী ও জাহিদুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর আদালতে ধর্ষণ মামলা করেন। ছয়জনের সাক্ষ্য নেওয়ার পর অভিযোগ প্রমাণ হওয়ায় গতকাল সোমবার এ রায় দেন আদালত।

office@ukantho.com


Photo

যে যাই বলুক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে: আসিফ নজরুল

এফএনএস: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যে যাই বলুক আমরা ফেব্রুয়ারির...

Photo

মহেশপুরে বিজিবির পৃথক অভিযানে মালামাল উদ্ধার, অবৈধ পথে সীমান্ত পারাপারকালে আটক ৬

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক...

Photo

নড়াইলের নড়াগাতীতে নড়াগাতী মডেল প্রেসক্লাব-এর আত্মপ্রকাশ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ মডেল আসনে রুপান্তরিত হবে: রাশেদ খাঁন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত