প্রিয় ঝিনাইদহ
ঘোড়শাল ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতার সমর্থকদের মধ্যে উত্তেজনা
উচ্চকন্ঠ 19-Apr-2025 43
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুবিদুর রহমান সুবিদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি ইচাহক আলীর সমর্থকদের মধ্যে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র হাতে মুখোমুখি অবস্থান নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সকালে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। কিন্তু সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার একজন কর্মকর্তা জানান, ঘটনার পর পরই আমরা এলাকায় উপস্থিত হই এবং উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
স্থানীয় বাসিন্দারা পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবী জানিয়েছেন।
office@ukantho.com