বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কথাই বলছেন, পদক্ষেপ নিতে ব্যর্থ: বিএনপি

উচ্চকন্ঠ   17-Jul-2025   51

Photo

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটি উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে, গণতন্ত্রের উত্তরণের পথকে বিঘিœত করতে এবং আগামী ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এ মতামত দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটি জানিয়েছে, মবোক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধমূলক কর্মকান্ড বাড়ছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো অযোগ্যতা এবং নির্লিপ্ত পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যমে শুধু কথাই বলছেন কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অতি দ্রুত সব ধরনের ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানায় বিএনপি।
মিডফোট হত্যাকান্ড: মির্জা ফখরুল সই করা বিবৃতিতে বলা হয়, স¤প্রতি সংঘটিত মিডফোর্ডের নৃশংস হত্যাকান্ডে বিএনপিকে সম্পূর্ণ অন্যায়ভাবে জড়িয়ে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত বক্তব্য ও শ্লোগান গোটা জাতিকে স্তম্ভিত করেছে। বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের তরুণ নেতা তারেক রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত বক্তব্য ও শ্লোগান গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে। সভা এই সব কর্মকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানায়। সভা মনে করে, এ ধরনের কর্মকান্ড শুধু রাজনৈতিক পরিবেশকেই বিনষ্ট করবে না, গণতন্ত্রের উত্তরণের পথ এবং জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করবে। সভা আশা করে, সব রাজনৈতিক দল পারস্পরিক মর্যাদা ও সৌহার্দের বিষয়কে প্রাধান্য দিয়ে এ ধরনের অরাজনৈতিক কর্মকান্ড থেকে বিরত থাকবে। সেই সঙ্গে মিডফোর্ডসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানায় এবং অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনাতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য সদস্যরা অংশ নেন।

office@ukantho.com


Photo

বিএনপি নারী ও শিশু অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে: রায়গ্রামে মুর্শিদা জামান বেল্টু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৭...

Photo

ঝিনাইদহে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের আঞ্চলিক বিতরণ কেন্দ্রের শুভ উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী...

Photo

ঘরের আড়াই ঝুঁলছিল যুবকের মরদেহ, স্ত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুু উপজেলার...

Photo

দেশব্যাপী র‌্যাবের অভিযান জোরদার: টহল ও চেকপোস্ট স্থাপন

এফএনএস: দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী রোবাস্ট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত