সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিএনপি নারী ও শিশু অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে: রায়গ্রামে মুর্শিদা জামান বেল্টু

উচ্চকন্ঠ   25-Oct-2025   137

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৭ নং রায়গ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র ভিত্তিক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়নের ভাটাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারবারের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এম. শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসরাইল হোসেন জীবন, ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ও সাবেক যুগ্ম আহবায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আনোয়ার হোসেন, আইয়ুব হোসেন।
পৌর বিএনপি নেতা মিরু খা, তাইজেল হোসেন, সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোসেন আনার, সাবেক সভাপতি ৬ নং ওয়ার্ড বিএনপি। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তাজা জিকো, যুবনেতা নাজমুল হোসেন। পৌর যুবদলের অন্যতম সংগঠক মুক্তার হোসেন, কাঞ্চন। স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নারী সমাজ এখন দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিএনপি নারী ও শিশু অধিকার রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে।
প্রধান অতিথি জনাবা মুর্শিদা জামান বেল্টু তাঁর বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করবে।

office@ukantho.com


Photo

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

এস এম মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১...

Photo

বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না: এনসিপির সারোয়ার তুষার

এফএনএস: বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না বলে...

Photo

হরিণাকুন্ডুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক...

Photo

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

হাবিব ওসমান কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও চেক জালিয়াতিসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত