রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ডাকসু সদস্য রাফিয়ার বাসায় অগ্নিসংযোগ-ককটেল বিস্ফোরণ

উচ্চকন্ঠ   20-Nov-2025   73

Photo

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এসময় হামলাকারীরা বাসার গেটে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর কেরোসিন ও পেট্রোলের মতো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরির্দশন করেছে বলে জানিয়েছেন উম্মা উসওয়াতুন রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন রাদ। তিনি বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। খুব দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। এদিকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফেসবুকে তার এক পোস্টে ঘটনাটির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্যাডারদের দায়ী করেন। তিনি বলেন, ডাকসুর কার্যনির্বাহী সদস্য রাফিয়ার বাসায় আজ ( বৃহস্পতিবার) ভোরে গান পাউডার দিয়ে আগুন দিয়েছে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গি লীগ।

office@ukantho.com


Photo

সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতা বহিষ্কার

এফএনএস: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুবদলের...

Photo

কালীগঞ্জে মাংসের দোকানে অভিযান, ভ্রাম্যমান আদালতে জরিমানা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাংস বিক্রির দোকানে...

Photo

ঝিনাইদহে কোরবানির পশুর ব্যাপক প্রস্তুতি, চাহিদার চেয়ে বেশি গরু পালন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আর কিছুদিন পরই পবিত্র কোরবানির ঈদ।...

Photo

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে অসহায় ও দুস্থ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত