রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করবো না: কাঠগড়ায় কামাল আহমেদ

উচ্চকন্ঠ   03-Mar-2025   58

Photo

এফএনএস: সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা ১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে বলেছেন, আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম। আওয়ামী লীগের সাধারণ সদস্য থেকেও অব্যাহতি নিয়েছি। আমার দলীয়ও কোন পদ নেই। মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করবো না। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে গ্রেপ্তার শুনানি শেষে তিনি এ কথা বলেন। এদিন সকাল ১০টা ৭ মিনিটে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর কাফরুল থানার আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে গ্রেপ্তার দেখান আদালত। গ্রেপ্তার শুনানি শেষে বিচারকের উদ্দেশ্যে কথা বলতে থাকেন কামরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, আমার ৭৬ বছর বয়স। চোখে সমস্যা। ৭০ শতাংশ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনও খোঁজ-খবর নিতে পারছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করবো না। রাজনীতি থেকে ইস্তেফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনও পদে নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পথ থেকেও পদত্যাগ করলাম। তার ওপর নির্যাতন হচ্ছে জানিয়ে তিনি বলেন, কারাগারে ডায়াবেটিসের চেক করার জন্য ডিজিটাল কোনও যন্ত্র বা ওষুধ দেওয়া হচ্ছে না। ডিজিটাল কোরআনও দেওয়া হচ্ছে না। একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একের পর এক নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমার ওপরে জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাক দেওয়া ছাড়া কোনও উপায় নেই। এরপর ভারাক্রান্ত মনে কামাল আহমেদ মজুমদার বলেন, এ বয়সে আমার নাতি নাতনীদের সঙ্গে খেলার কথা। অথচ আমাকে কারাগারে রাখা হয়েছে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করতে চাই না। আমি আপনার কাছে অনুরোধ করছি ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র এবং ডিজিটাল কোরআন শরীফ দেওয়া হোক। এ সময় বিচারক বলেন, আপনার সবগুলো দাবি আইনজীবীর মাধ্যমে আবেদন করুন। এরপর বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে আদালত থেকে হাজতের উদ্দেশ্য নেওয়ার পথে তিনি বলেন, এ বয়সে রাজনীতি করা যায় না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। আমাদের বয়স শেষ। এর আগে গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে কারাগারে আটক রয়েছেন তিনি।

office@ukantho.com


Photo

মহেশপুরে ভ্যান ও পরিবহনের সংঘর্ষে দুইজন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালি...

Photo

অপপ্রচার নয় সহযোগিতা চাই: কালীগঞ্জ থানার ওসি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মাদক নির্মূলে অপপ্রচার নয়, গঠনমুলক পরামর্শ...

Photo

ওষুধশিল্প নিয়ে সরকারের একপেশে নীতি ঝুঁকি তৈরি করেছে: মির্জা ফখরুল

এফএনএস: দেশের ওষুধশিল্পে সংকট ও ঝুঁকি তৈরি হওয়ায় উদ্বেগ জানিয়ে বিবৃতি...

Photo

গাজায় হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

এফএনএস: ফিলিস্তিনের গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত