বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাত দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

উচ্চকন্ঠ   04-Aug-2025   55

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে সাত দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (০৪ আগস্ট) সকালে শহরের পায়রাচত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সেসময় কৃষি সম্প্রসারন অধিদপ্তরে উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, সহকারী বন সংরক্ষক গিয়াস উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সামাজিক বনায়ন জোন ও জেলা প্রশাসনের আয়োজনে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। এতে জেলার বিভিন্ন এলাকার সরকারি-বেসরকারি ২৪ টি নার্সারী স্টল প্রদর্শণ করেছে। সুলভ মুল্যে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিক্রয় করা হবে স্টলগুলোতে।

office@ukantho.com


Photo

জাতীয় পুরস্কার পেলেন কালীগঞ্জের বিএনপি নেতা হামিদুল ইসলাম

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম এর...

Photo

দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান ছাত্রশিবিরের

এফএনএস: ছাত্রশিবিরকে নিয়ে ক্রমাগত প্রোপাগান্ডা, তথ্য-প্রমাণ ও তদন্ত...

Photo

হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পবিত্র ঈদুল...

Photo

দলের সমালোচনা করে বিএনপি নেতা বললেন বহিষ্কার হতে পারি, আই ডোন্ট কেয়ার

এফএনএস: নিজ দল বিএনপিকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ জেলা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত