রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   23-Dec-2025   70

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দিনব্যাপী ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসুচির আয়োজনে ঝিনাইদহ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে, নারীও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে অ্যাডভোকেসি ডায়লগের আয়োজন করা হয়। এডভোকেসি ডায়লগে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় পর্যায়ে রেফারেল ম্যাকানিজম ও সরকারি- বেসরকারি উদ্যোগ সমন্বয়ের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করার উপর সকল আলোচক আলোচনা করেন এবং প্রত্যেকেই তাদের অবস্থান থেকে করণীয় নির্ধারণ করেন। ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর শিপ্রা বিশ্বাস এর সভাপতিত্বে এডভোকেসি ডায়লগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক্) মোঃ সাইফুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা । এছাড়া সাংবাদিক সাজ্জাদ আহমেদ, আইন জীবী, সমমনা বেশ কয়েকটি এনজিওর প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া এডভোকেসি ডায়লগে আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয়ের বিভিন্ন কর্মসূচির প্রতিনিধিগণ এবং নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কাজ করে যাওয়া ব্র্যাকের কমিউনিটি হেলথ ওয়ার্কারগন, কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্টগন এবং সাব- সেন্টার ইনচার্জগণ। মূল প্রবন্ধ উপস্থাপন ও পরিচালনা করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির রিজিওনাল ম্যানেজার জনাব মালবিকা সরকার চৈতী।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সুপার লাক্সারি ডাইন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো সুপার...

Photo

কোটচাঁদপুরে ড্রাগন বাগানের বিদ্যুৎস্পৃষ্টে গরু সহ ১ জনের মৃত্যু,আহত ১ জন

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: কোটচাঁদপুরে ড্রাগন বাগানের...

Photo

চমেকের ছাত্রদল নেতা মহেশপুরের সোহাগ সাড়ে ৬ বছর ধরে গুম! শোকে মৃত্যু বাবার, পথ চেয়ে আছেন বৃদ্ধা মা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চট্রগ্রাম মেডিকেল কলেজের ছাত্র ও...

Photo

লক্ষ্মীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

এফএনএস: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত