বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আল ইমরানের পক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

উচ্চকন্ঠ   15-Aug-2026   28

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্ট উপলক্ষে ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পার্শ্ববর্তী এলাকায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আল ইমরানের পক্ষ থেকে এ কর্মসূচি আয়োজন করা হয়।
খাবার বিতরণ কর্মসূচিতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. মোরসালিন উজ্জামান সাব্বির উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন। দিনব্যাপী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় ঘুরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে খাবার পৌঁছে দেওয়া হয়।
খাবার বিতরণকালে মো. মোরসালিন উজ্জামান সাব্বির বলেন, বাংলাদেশ ও শেখ মুজিবুর রহমান একই সূত্রে গাঁথা। এ দেশের মানুষের মাঝ থেকে কখনোই শেখ মুজিবুর রহমানের আদর্শ মুছে ফেলা সম্ভব নয়।
তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের সামাজিক দায়িত্ব। মানবিক এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

office@ukantho.com


Photo

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় এএসআই বরখাস্ত এবং ওসি প্রত্যাহার

এফএনএস: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে...

Photo

সাতক্ষীরায় ভাইয়ের হাতে ভাই খুন

এফএনএস: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: "দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স...

Photo

কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার , কালীগঞ্জ, প্রতিবেদক : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত