সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় এএসআই বরখাস্ত এবং ওসি প্রত্যাহার

উচ্চকন্ঠ   22-Feb-2025   48

Photo

এফএনএস: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, ১৮ ফেব্রæয়ারি ভোরে ভুক্তভোগী কয়েকজন মির্জাপুর থানায় এসে চলন্ত বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসারকে অবহিত করেন। ভুক্তভোগীদের অভিযোগ আমলে না নেওয়ায় কয়েক মিনিটি পর তারা থানা ত্যাগ করেন। এছাড়া ডিউটি অফিসার তাদের পরিচয় বা মোবাইল নম্বরসহ কোনো তথ্যই রাখেননি। যে কারণে মামলা নিতে বিলম্ব হয়। তিনদিন পরে এক ভুক্তভোগী বাসযাত্রীর মামলা নিতে হয়েছে। এ ঘটনায় গত শুক্রবার টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এএসআই আতিকুজ্জামানকে রাতে মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেন। এরপর গতকাল শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের ব্যাপারে এএসআই আতিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেনি। এ বিষয়ে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান বলেন, গতকাল শনিবার আতিকুজ্জামানের সাময়িক বরখাস্তের বিষয়টি জানতে পেরেছি। একই ঘটনায় নাটোরের বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

office@ukantho.com


Photo

শিক্ষাপ্রতিষ্ঠান ১২ দিন ছুটি

এফএনএস: দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা...

Photo

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে, আদালতে কান্না

এফএনএস: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ...

Photo

যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যুবকদের হাত ধরেই দেশ পরিবর্তন হয়েছে।...

Photo

শৈলকুপায় আধুনিক প্রযুক্তিতে ধানের অধিক ফলন নিশ্চিতে দিনব্যাপী কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় আধুনিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত