প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে এমপি মাওলানা আবু তালিবকে সংবর্ধনা
উচ্চকন্ঠ 09-Mar-2026 63
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকসেদ আলী কলেজে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।সোমবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুবকর বিশ্বাস মকসেদ আলী কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। অনুষ্ঠানের শুরুতে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।এ সময় বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত আধুনিক কালীগঞ্জ গড়ে তুলতে চাই। এসব বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। কেউ যদি এসব কর্মকাণ্ডে জড়িত থাকে, সে আমার সন্তান হলেও কোনো ছাড় পাবে না।” তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির বাবুল আক্তার, এলডিপি নেতা আশরাফুল ইসলাম, সেক্রেটারি মিলন হোসেন, ৪ নম্বর নিয়ামতপুর ওয়ার্ড সেক্রেটারি সৈয়দ মাজেদুর রহমান, মাওলানা আকবর আলী, টিটো, নওশার আলী, আব্দুল রাজ্জাক, ইসমাইল, আব্দুল হাকিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি শাহজাহান আলী, আল আমীন, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
office@ukantho.com