বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কলেজছাত্রের রক্তাক্ত লাশ, পাশে ছিল পরীক্ষার প্রবেশপত্র

উচ্চকন্ঠ   20-Nov-2025   78

Photo

এফএনএস: চট্টগ্রামের রানীরহাট বাজারের গরুঘাটা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সংঘর্ষের পর দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই কলেজছাত্র। পাশে থাকা ফাইলের ভেতরে ছিল পরীক্ষার প্রবেশপত্র। তবে সেই পরীক্ষা দেওয়া আর হলো না। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম রাশেদুল ইসলাম। তিনি রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র। পুলিশ জানায়, নিহত কলেজছাত্রের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। তবে তিনি পটিয়ায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন। সেই সুবাদে পটিয়াতেই থাকতেন। বৃহস্পতিবার তার কলেজে পরীক্ষা দেওয়ার কথা ছিল। এ কারণে রাঙামাটি যাচ্ছিলেন। তবে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। রাঙ্গুনিয়া থানার ওসি এ টি এম শিফাতুল মাজদার বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে থাকা কলেজের পরিচয়পত্র থেকে পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

বিএনপির প্রতিষ্ঠাবর্ষিকী পালনে কালীগঞ্জে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা...

Photo

চুয়াডাঙ্গায় এক যুবককে গলা কেটে হত্যা

এফএনএস: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের সোহেল রানা (২৫) নামের...

Photo

ঝিনাইদহে মেডিকেল কলেজ, রেললাইন ও পদ্মা সেতুসহ ৫ দফা দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ, কৃষি...

Photo

শৈলকূপায় বড় পর্দায় আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ উপভোগ করলেন আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ চত্বরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত