বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা রতন মিয়া গ্রেফতার

উচ্চকন্ঠ   15-Sep-2025   93

Photo

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মৃতঃ মোবারক মিয়ার ছেলে। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের দিকনির্দেশনায় ও এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রতন মিয়া জিআর মামলাম দুই বছরের সাজা প্রাপ্ত আসামি সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। তাকে ধরার জন্য সেনাবাহিনী অভিযান চালিয়েও ব্যার্থ হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা মরতন মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের খবর জানার পর কালীগঞ্জবাসির মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । তার নামে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। সে একটি মামলার দুই বছরের সাজা প্রাপ্ত আসামি। তাকে সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে নড়াইলে সভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি : ছাত্র জনতার গণঅভ্যুত্থান...

Photo

কালীগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ জেলার নব নিযুক্ত জেলা...

Photo

ঝিনাইদহে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক...

Photo

ফাতেমা (প্রা:) হাসপাতালে ভূল অপারেশনে কলেজ ছাত্রের মৃত্যু: ছাত্র বিক্ষোভের মুখে ক্লিনিক বন্ধ ঘোষণা

শাহিনুর রহমান পিন্টু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত