বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

উচ্চকন্ঠ   25-Jan-2026   82

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। সকালে উপজেলার ভাটইবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাজ্জেল মালিথা একই উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,সকালে ভাটইবাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল বাইসাইকেল আরোহী। পথিমধ্যে ভাটইবাজার ডিগ্রি কলেজের সামনে পৌছালে পেছন থেকে একটি ট্রাক বাইসাইকেলে আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । তবে ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

office@ukantho.com


Photo

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

এফএনএস: ধর্ষণ মামলায় যশোর চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম...

Photo

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালকে পালাতে সাহায্যের অভিযোগে গ্রেফতার উজ্জ্বল রিমান্ডে

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার...

Photo

চাঁদপুরে অটোরিকশা চালককে গুলি করে ও কুপিয়ে হত্যা

এফএনএস: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা...

Photo

ফরিদপুরে নিখোঁজের একদিন পর ঘাস ক্ষেতে মিলল কিশোরের লাশ

এফএনএস: ফরিদপুরের নগরকান্দায় ঘাস ক্ষেত থেকে মাহবুবুর রহমান (১৭) নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত