সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ফরিদপুরে নিখোঁজের একদিন পর ঘাস ক্ষেতে মিলল কিশোরের লাশ

উচ্চকন্ঠ   04-Apr-2025   55

Photo

এফএনএস: ফরিদপুরের নগরকান্দায় ঘাস ক্ষেত থেকে মাহবুবুর রহমান (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চরযোশরদী ইউনিয়নের দহিসারা গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাহবুবুর দহিসারা গ্রামের সাইফুল্লাহ মোল্লার ছেলে। এর আগে গত বুধবার রাত ১০টার দিকে মাহবুবুর নিখোঁজ হন। নিহতের বাবা সাইফুল্লাহ মোল্লা বলেন, মাহবুবুর মাদকাসক্ত ছিল। তাকে নেশা থেকে বিরত রাখতে ঢাকায় গার্মেন্টে চাকরিতে দেওয়া হয়। গত ৩ বছর সে গার্মেন্টে চাকরি করলেও নেশা করা থেকে বিরত হতে পারেনি। বুধবার রাত ১০টার দিকে মাহবুবুর আমার কাছ থেকে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়িতে ফেরেনি। আমরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পাই মাহবুবুরের লাশ ঘাস ক্ষেতে পড়ে আছে। নগরকান্দা থানার ওসি সফর আলী বলেন, ওই কিশোরের লাশ উদ্ধার করে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে নেশাদ্রব্য খেয়ে মারা গেছে। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

নির্বাচনের কাজ ন্যায়ের সঙ্গে করতে হবে, চাপের কাছে নতি স্বীকার নয়: সিইসি

এফএনএস: উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশে প্রধান নির্বাচন...

Photo

ফ্যাসিবাদী প্রত্যেকের শাস্তি হতে হবে: ফখরুল

এফএনএস: জুলাই গণহত্যার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ...

Photo

ঈদুল ফিতর উপলক্ষে আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার ঈদ সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা...

Photo

জামালপুরে সরকারি পুকুরের মাছ ধরে নিয়ে গেলেন বিএনপি নেতা

এফএনএস: জামালপুরে সরকারি একটি পুকুরের মাছ ধরে নিয়ে গেছেন আপেল মাহমুদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত