বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন আখতার

উচ্চকন্ঠ   25-Sep-2025   68

Photo

এফএনএস:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী গত বুধবার দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ১১টা) মামলাটি দায়ের করেন আখতার। জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এটি দায়ের হয়েছে। গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান বিএনপি, এনসিপি ও জামায়াতের নেতারা। তখন আওয়ামী লীগের লোকজন দ্বারা তারা হেনস্তার শিকার হন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের দেখে ইউনূসবিরোধী শ্লোগান দেন। তাসনিম জারাসহ অন্যান্যদের বাজে মন্তব্য ও গালাগাল করেন। আখতারের ওপর ডিমও নিক্ষেপ করা হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার এনসিপির অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় এ তথ্য জানান আখতার হোসেন। এ মামলায় ২ জনের নাম উল্লেখসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা নাম দেখিয়ে তিনি মামলাটি করেছেন। আখতারের অভিযোগ, ওই দিনের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় তারা নানাভাবে তাদের হেনস্থার চেষ্টা করছে আওয়ামী লীগের লোকজন। নিজের ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, এয়ারপোর্টে হামলার পরে আজ সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের ওপর হামলা করেছিল, হত্যাচেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি।

office@ukantho.com


Photo

জয়িতা সম্মাননা প্রদান করা হলো কালীগঞ্জের ৫ নারীকে

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আন্তর্জাতিক মানবাধিকার...

Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে...

Photo

কালীগঞ্জ বারোবাজারে পরিবেশক সমিতির গাড়ি থেকে চাঁদা আদায়, ব্যবসায়ীদের ক্ষোভ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত