বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ বারোবাজারে পরিবেশক সমিতির গাড়ি থেকে চাঁদা আদায়, ব্যবসায়ীদের ক্ষোভ

উচ্চকন্ঠ   25-May-2026   82

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বারবাজার হাটে পরিবেশক সমিতির পণ্যবাহী বিভিন্ন গাড়ি থেকে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী ও পরিবেশকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, কালীগঞ্জ পরিবেশক সমিতির পণ্যবাহী গাড়িগুলো বারবাজার হাটে প্রবেশ করলেই ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। অথচ এসব গাড়ি পৌর শহর থেকে পণ্য পরিবহনের সময় নিয়ম অনুযায়ী পৌরসভার টোল পরিশোধ করেই বের হয়। এরপরও হাটে প্রবেশের সময় পুনরায় টাকা আদায়কে অন্যায্য বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এ বিষয়ে বারবাজার হাটের ইজারাদার রওশন আলী খোকা বলেন, হাটে পণ্য আনলে খাজনা দিতে হবে, এটা স্বাভাবিক। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।
কালীগঞ্জ পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক বিএম কামরুজ্জামান শিপলু এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, পৌরসভার টোল পরিশোধ করেই পণ্যবাহী গাড়ি শহর ছাড়ে। এরপর আবার বারবাজার হাটে চাঁদা আদায় করা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
চাঁদা আদায়ের অভিযোগের বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জানতে পারলাম। আমি খোঁজ নিয়ে দেখছি।
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এ ধরনের অতিরিক্ত চাঁদা আদায় বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ইটভাটার কারণে বিপজ্জনক সড়ক-একাধিক দুর্ঘটনা, আতঙ্কে পথচারী ও চালকরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের...

Photo

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় এএসআই বরখাস্ত এবং ওসি প্রত্যাহার

এফএনএস: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে...

Photo

দুই জেলায় নতুন এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি

এফএনএস: ডিআইজিসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর...

Photo

শ্রীনগরে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

এফএনএস: মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে রাইন (৪) ও ইব্রাহিম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত