মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দুই জেলায় নতুন এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি

উচ্চকন্ঠ   09-Apr-2025   38

Photo

এফএনএস: ডিআইজিসহ ছয়জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রাজবাড়ী ও মাদারীপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির প্রজ্ঞাপনে জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান। বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) খোন্দকার নজমুল হাসানকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. রুহুল আমিনকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুল ইসলামকে রাজবাড়ী জেলার পুলিশ সুপার, পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানকে মাদারীপুর জেলার পুলিশ সুপার, রাজবাড়ী জেলার পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনকে ঠাকুরগাঁও ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে এবং মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামানকে পুলিশ সদর দপ্তরের টিআর পদে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

office@ukantho.com


Photo

মেধাবীরা ঝরে গেলে অযোগ্যরা সমাজ শাসন করতে থাকে: হাসনাত আবদুল্লাহ

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন,...

Photo

আমাদের কিছু বন্ধু আবার সেই রাজাকারের ব্যবসা শুরু করেছে: সাঈদীপুত্র

এফএনএস: পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী...

Photo

সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ সমন্বয়কের কু-রুচিপূর্ণ ভিডিও ভাইরালের প্রতিবাদে ঝিনাইদহে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী...

Photo

সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে ভারত: আখতার

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বিগত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত