শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভোটের মাঠে থাকবেন ৬০ হাজার সেনাসদস্য

উচ্চকন্ঠ   28-Jul-2025   55

Photo

এফএনএস: আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময়ে ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া নির্বাচনের আগে দেড় লাখ পুলিশ সদস্যকে সেপ্টেম্বর মাস থেকে প্রশিক্ষণ দেওয়া হবে। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই তিন মাসে দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া নির্বাচনের সময় ৬০ হাজার সেনাসদস্য মোতায়েন থাকবে বলে তিনি উল্লেখ করেন।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুরে ড্রাগন বাগানের বিদ্যুৎস্পৃষ্টে গরু সহ ১ জনের মৃত্যু,আহত ১ জন

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: কোটচাঁদপুরে ড্রাগন বাগানের...

Photo

ঝিনাইদহে রাস্তা খুঁড়ে রেখে উধাও ঠিকাদার: জনভোগান্তি চরমে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী...

Photo

আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেবো: সারজিস

এফএনএস: এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এনসিপিকে...

Photo

কালীগঞ্জে তিন ভাইকে কুপিয়ে জখম, দুই জনের অবস্থা আশংকাজনক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসার দ্বন্দ্বে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত