রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে তিন ভাইকে কুপিয়ে জখম, দুই জনের অবস্থা আশংকাজনক

উচ্চকন্ঠ   28-Oct-2025   212

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসার দ্বন্দ্বে আপন চাচাত ভাইয়েদের হামলা চালিয়ে অপর তিন চাচাতো ভাইকে কুপিয়ে জখম করেছে। আহতরা হলো-আরিফ হোসেন (৩৫), শরিফ হোসেন (৩২) ও জারিফ হোসেন (৩)। আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তির পর আশংকাজনক অবস্থায় বড় ভাই আরিফ ও ছোট ভাই জারিফকে যশোর সদর রেফার্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের মৎস্য বাজারের এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভূক্তভোগী শরিফ হোসেন ৬/৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
উপজেলার ফারাসপুর গ্রামের আহত জারিফ হোসেন জানায়, মাছের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে তার চাচাতো ভাই মনিরুলদের সাথে দ্ব›দ্ব চলে আসছিল। সকাল ১০ টার দিকে শহরের মেইন বাসষ্ট্যান্ড মাছ বাজারের আড়তের খাটের উপর তারা তিন ভাই বসে ছিলেন। এদিন মাছ বিক্রি নিয়ে চাচাতো ভাইদের সাথে কথা কাটাকাটি হয়। কিছু সময় পরই তাদের আপন চাচাতো ভাই ফারাসপুর গ্রামের মনিরুল ও সোহেলের নেতৃত্বে ৮-১০ জন জোট বেঁধে এসে তাদের তিন ভাইকে অতর্কিত কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ সময় স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ব্যাবসায়ীক দ্ব›েদ্ব চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পুলিশ আইনী ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

নির্বাচনের কথা বললেই আপনারা গোসসা করেন, সরকারকে আলাল

এফএনএস: বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন...

Photo

গাজাবাসীদের জর্ডানে চলে যেতে বললেন ট্রাম্প

এফএনএস বিদেশ : গাজাবাসী জর্ডানে চলে গেলে শান্তিতে থাকতে পারবেন বলে...

Photo

হরিণাকুন্ডু সরকারি লালন শাহ কলেজে পিঠা উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বাংলার লোকজ ঐতিহ্য এবং নারীদের...

Photo

জুলাই সনদের আগে নির্বাচন চায় না এনসিপি: নাহিদ ইসলাম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত