মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র-অপপ্রচারের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

উচ্চকন্ঠ   14-Jul-2025   48

Photo

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের’ প্রতিবাদ এবং মিটফোর্ড হাসপাতালে সংঘটিত ‘পাশবিক হত্যাকান্ডের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখাসহ অন্যান্য অঙ্গ সংগঠন। সোমবার বিকাল ৪টায় রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। সেখানেই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নেতারা বলেন, তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। নেতারা আরও বলেন, মিটফোর্ড হাসপাতালে প্রকাশ্যে যে নৃশংস হত্যাকান্ড ঘটেছে, তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। অবিলম্বে এই হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সমাবেশে অংশ নিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিএনপির শীর্ষ নেতাকে নিয়ে অশ্লীল শ্লোগান দেওয়ার পরও নেতাকর্মীকে শান্ত রাখা হয়েছে। আমরা সতর্ক করে দিচ্ছি, আগামীতে এ ধরনের অস্থিতিশীল কোনও ঘটনায় ক্যাম্পাস ক্রস ইস্যু করা হয় এবং মব ক্রিয়েট করা হয়, এর দায়দায়িত্ব গুপ্ত সংগঠনকে বহন করতে হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ছাত্রসমাজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবদান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমানের নেতৃত্ব অবশ্যম্ভাবী, সেটি ছাত্রসমাজ অনুভব করে বিধায় এ ফাঁদে পা দেয়নি।

office@ukantho.com


Photo

১০ হাজার টন মসুর ডাল কেনার সিদ্ধান্ত

এফএনএস: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য...

Photo

গত ১৬ বছর বিদেশি অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হতো: সারজিস আলম

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,...

Photo

কোটচাঁদপুরে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট...

Photo

বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বড় ধরনের সংকটের শঙ্কা

উচ্চকন্ঠ এক্সক্লুসিভ: বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বড় ধরনের সঙ্কটের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত