রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষি বিভাগের মাঠ দিবস অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   08-Dec-2025   69

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা মাঠে অনুষ্ঠিত এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ কামরুজ্জামান। মাঠ দিবসে বক্তব্য রাখেন কৃষি উদ্যোক্তা খন্দকার মিজানুর রহমান, আহসানুল হক ডন ও মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আক্তারুজ্জামান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপ পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, বছরের এ সময়ে দেশে পেঁয়াজের ঘাটতি দেখা দেয়। দামও ভোক্তাদের নাগালের বাইরে চলে যায়। ফলে চাহিদা মেটাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করে পেঁয়াজ আমদানী করতে হয়। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ হলে চাষী তার ফসলের ন্যায্য মূল্য পাবে, ভোক্তাদের উচ্চমূল্যে পেঁয়াজ ক্রয় করতে হবে না অন্যদিকে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। তিনি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে এগিয়ে আসার জন্য চাষীদের প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে কৃষি বিভাগ চাষীদের সার্বিক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।

office@ukantho.com


Photo

সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু পাবনা

এফএনএস: পাবনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার...

Photo

নড়াইলের আলোচিত কৃষি কর্মকর্তাকে অবশেষে বদলি

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: ঘুষ, অনিয়ম, স্বেচ্ছাচারি কর্মকাণ্ডের...

Photo

কোটচাঁদপুরে ১০ম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে...

Photo

নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল জেলা বাস-মিনিবাস পরিবহন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত