সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

জয়িতা সম্মাননা প্রদান করা হলো কালীগঞ্জের ৫ নারীকে

উচ্চকন্ঠ   09-Dec-2025   61

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ পালন করা হয়েছে। এ কার্ষ্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কালীগঞ্জের পাঁচ নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদের সভাকক্ষে এক অনুষ্টানের মাধ্যমে নির্বাচিত জয়িতা নারীদের হাতে সন্মাননা ক্রেষ্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।
এবারে অত্র উপজেলাতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী পাঁচ জয়িতা নারী হলেন-নির্ষাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মোছাঃ খুশি বেগম, সফল জননী নারী রাশিদা খাতুন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী রাবিয়া খাতুন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী রুপভান বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তৃপ্তি রানী রায়কে জয়িতা সন্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। বক্তব্য রাখেন, সাংবাদিক সমকালের প্রতিনিধি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস ও শিক্ষক বিদৌরা আক্তার প্রমুখ। এছাড়াও অনুষ্টানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা সমিতি, এনজিও ও শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ওসমান হাদির ডিএনএ নমুনা সংরক্ষণের নির্দেশ

এফএনএস: ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ইনকিলাব...

Photo

ঝিনাইদহে জমকালো আয়োজনে পর্দা নামলো শহীদ হায়দার আলী স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জমকালো আয়োজনে পর্দা নামলো...

Photo

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের...

Photo

কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ঘ্যানা পিস্তলসহ যৌথবাহিনীর হাতে আটক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত