রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দশ জন আহত

উচ্চকন্ঠ   12-Jan-2026   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। সেসময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি বাড়ীঘর ও দোকানপাট। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার দোহারো গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হাকিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মেহেদি হাসান বাবু ও দোহারো গ্রামের সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিলো। রোববার সন্ধ্যায় গ্রামের একটি চায়ের দোকানে পাউরুটি খাওয়া নিয়ে দুই পক্ষের দুই সমর্থকের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় নারীসহ অন্তত ১০ জন। ভাংচুর করা হয় বাড়ী-ঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উপজেলার দোহারো গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘঁনা ঘটেছে। পলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকাতে উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ, ১১ মামলা দায়ের

জামির হোসেন ও মনজুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

পৃথক দুই হত্যা মামলায় ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে

এফএনএস: বৈষম্যবিরোধী আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার...

Photo

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা...

Photo

পেঁয়াজ উৎপাদন নিয়ে কৃষকের লোকসানের শঙ্কা বাড়ছে

এফএনএস এক্সক্লুসিভ: পেঁয়াজ উৎপাদন নিয়ে কৃষকের লোকসানের শঙ্কা বাড়ছে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত