মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, বাসে আগুন

উচ্চকন্ঠ   21-May-2025   61

Photo

এফএনএস: গোপালগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সাতপাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী নয়ন পরিবহন সাতপাড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এ সময় টেকেরহাটগামী একটি লোকাল বাস পেছন থেকে নয়ন পরিবহনকে ধাক্কা দেয়। এ সময় দুই বাসের মধ্যে পড়ে চাপা পড়ে এক মোটরসাইকেলচালক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ ছাড়াও বাসটিকে আটক করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এফএনএস: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার...

Photo

ভূমিকম্পে নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভূমিকম্পে নিহতদের...

Photo

কালীগঞ্জে সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের...

Photo

চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, মা সহ ২ জন গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে ছেলেকে হত্যার অভিযোগে মাসহ দুইজনকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত