সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   04-Aug-2025   49

Photo

এফএনএস:সিরাজগঞ্জের সদর উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় যমুনা নদী পাড়ি দেওয়ার সময় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। নিহত দুই জনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।সিরাজগঞ্জ নৌ পুলিশের ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরি করে নিয়ে যাচ্ছে এমন সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেসুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার সারিয়াকান্দি এলাকা থেকে গরু চুরি হয়। এরপর নৌকাযোগে কয়েক ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিল। এ সময় চোর সন্দেহে মারধর করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে আমাদের তদন্ত কাজ চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কোটি টাকার পণ্য আটক

একরামুর রহমান হিরন, বেনাপোল প্রতিবেদক: মিথ্যা ঘোষণায় আনা ভারতীয় তিনটি...

Photo

ঝিনাইদহে সাইবার সেলের ৫৭টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ ডিজিটাল অপরাধ দমন ও জননিরাপত্তা...

Photo

স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: স্বাস্থ্য সচেতনতা বাড়াতে...

Photo

মাদক বিক্রয় ও সেবনের কথা জেনেও পুলিশ ব্যবস্থা নেয়না - কালীগঞ্জে মাদক বিরোধী বৈঠকে বক্তারা

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: " আমি ৯৯৯ এ ফোন দিয়ে গাঁজা গাছ লাগানোর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত