সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন আনবো: রাশেদ খাঁন

উচ্চকন্ঠ   28-Jan-2026   48

Photo

হাবিব ওসমান, জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি বিশাল নির্বাচনী সমাবেশ করেছে। বুধবার বিকালে কালীগঞ্জ শহরের সরকারী ভূষণ হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি। এ আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতিকে নির্বাচন করছেন গণঅধিকার পরিষদ থেকে আসা রাশেদ খাঁন।
সমাবেশে রাশেদ খাঁন বলেন, আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে। ৫ আগষ্টের পর যারা হাটবাজার দখল করেছেন তাদের হুশিয়ারি করে বলেন, তাদের চাঁদাবাজি আর চলবে না। যারা আওয়ামীলীগের নামে মামলা দিয়ে চাঁদাবাজি করেছেন তাদের কোন ঠাই হবে না। সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন। ধানের শীষ প্রতিক তারেক রহমানের আমানত। এ নাম ব্যবহার করে মিথ্যা বলে কোন রকম ফায়দা নেওয়ার চেষ্টা করলে তাকে ঝাটিয়ে বিদায় করবেন। স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্যে করে বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও মানুষিকতার কোন উন্নয়ন হয়নি। মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। যারা এমন অভিনয় করে ভোট চাইবে তাদের ঝাটিয়ে বিদায় করবেন বলে উল্লেখ করেন।
বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আজকের সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের প্রতিটি এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় ভরে ওঠে। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন।
প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতিক ধানের শীষে ভোট দেবেন। দেশের উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করতে চাই।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন ও বিএনপি নেতা, আব্দুল আলিম, মোজাম্মেল হোসেন ও বাবুল আক্তার প্রমুখ।
এ আসনে বিএনপির রাশেদ খাঁনসহ আরো নির্বাচন করছেন, জামায়াতের মাওলানা আবু তালেব, স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম ও জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে...

Photo

৯নং বারবাজার ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ, প্রতিবেদ: ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার...

Photo

উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাক হোসেনের

এফএনএস: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের...

Photo

নড়াইলে একাত্তরের চেতনায় ব্যাতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় খাশিয়াল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত