সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নিয়ামতপুর ইউনিয়নে বিএনপির লিফটের বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   27-Nov-2025   74

Photo

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বিএনপির উদ্যোগে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) বিকাল ৪টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৪ নং নিয়ামতপুর ইউনিয়নে চাপরাইল বাজারে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রাত্যাশী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, সা্বেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মুছা করিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জাবেদ আলী, আনোয়ার হোসেন, অহেদ আলী লস্কর, থানা বিএনপির সদস্য আব্দুল খালেক মাস্টার, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বয়াক তোফাজ্জেল হোসেন তপন, তাতি দল নেতা শামিম, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

office@ukantho.com


Photo

চলতি সপ্তাহে তফসিল: সিইসি

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হবে...

Photo

কালীগঞ্জে প্রবীন হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের ত্রি-বার্ষিক নির্বাচনে আনোয়ারুল ইসলাম সভাপতি ও জয়নাল আবেদীন সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ ও জ্বরা বিজ্ঞান প্রতিষ্ঠানের...

Photo

ঝিনাইদহে ভেঙে পড়া সেতুতে বন্ধ যোগাযোগ, ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় পারাপার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ও কুমড়াবাড়িয়া...

Photo

কালীগঞ্জে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে থানার সামনে শাহরিয়ার আলম সোহাগ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত