সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে জরিমানা ও গাড়ি আটক

উচ্চকন্ঠ   30-Jun-2025   51

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল জেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও দুর্ঘটনা রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২৮ জুন ২০২৫) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট থেকে রাত ৯টা ৪৫ মিনিট পর্যন্ত নড়াইল সদরের ব্যস্ততম এলাকা হাতিরবাগান বাসস্ট্যান্ডে স্থাপন করা হয় অস্থায়ী চেকপোস্ট।
এই অভিযানে জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা অংশ নেন। মূলত মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধ এবং চালকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এই চেকপোস্ট স্থাপন করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন প্রকার যানবাহনে তল্লাশি চালানো হয়। বৈধ কাগজপত্র না থাকায় ১টি পিকআপ, ১টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং এসব যানবাহনের মালিকদের নিকট থেকে মোট ৩২,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, নিয়মবহির্ভূতভাবে চলাচল করায় আরও ৭টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
নড়াইল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এসব গাড়ি রূপগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার হার কমে আসবে।

office@ukantho.com


Photo

মেহেরপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

এফএনএস: মেহেরপুরের গাংনী উপজেলায় বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩...

Photo

কোটচাঁদপুরে মাদক ও অনলাইন জুয়ায় ধ্বংস যুব সমাজ

মামুন হোসেন,নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুর ; অনলাইন জুয়া ও মোবাইল গেমে...

Photo

মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

এফএনএস: মুন্সীগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তারকে...

Photo

ঝিনাইদহে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও অভিভাবক সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিআরডিবির অঙ্গীকার, উন্নত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত