বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার অপরাধে গ্রেফতার-৬

উচ্চকন্ঠ   12-May-2026   39

Photo

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া) ও ই-ট্রানজেকশন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে বাগমারা থানা পুলিশ। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, ভবানীগঞ্জ পৌরসভার সূর্য্যপাড়া এলাকার শিমুল (৩২), মোহনগঞ্জ এলাকার শাহিনুর খান (৪৫), দরগা মাড়িয়া এলাকার রকি ইসলাম (২০), সগুনা এলাকার ফরহাদ হোসেন (২২), কাঁঠালবাড়ী এলাকার কাউছার (২৩) এবং দুর্গাপুর উপজেলার পুরাতন তাহেরপুর এলাকার জুবায়ের হোসেন (৪৫)।
শিমুল ভবানীগঞ্জ পৌরসভায় কর্মরত। তার পিতা একই পৌরসভার সাবেক কমিশনার। দীর্ঘদিন থেকেই শিমুল অনলাইন জুয়ার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল। অনলাইন জুয়ার মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।
এজাহার সূত্রে জানা গেছে, ১১ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশেষ অভিযান ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভবানীগঞ্জ পৌরসভার ব্র্যাক মোড় সংলগ্ন শিমুলের দোকানে কয়েকজন ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করে 1xBet নামের মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করছেন। পাশাপাশি Binance ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করা হচ্ছিল।
পরে অফিসার ইনচার্জের অনুমতি নিয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। রাত পৌনে ৭টার দিকে দোকানঘরে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়। তবে এ সময় আরও ১০/১২ জন কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিল্লুর রহমান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ৫ম শ্রেণির এক...

Photo

রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া) খেলার অপরাধে গ্রেফতার-৬

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর বাগমারায় অনলাইন ক্যাসিনো (জুয়া)...

Photo

সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান মির্জা ফখরুলের

এফএনএস: দেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল...

Photo

ঝিনাইদহে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত