বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে ৮৬ কোটি টাকার সড়কে কাদার স্তূপ, অবৈধ মাটি কাটায় জনদুর্ভোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

উচ্চকন্ঠ   15-May-2026   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা থেকে সিঙ্গা অভিমুখে নবনির্মিত প্রশস্ত সড়কটি এখন এলাকাবাসীর কাছে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কের একাধিক স্থানে অবৈধ মাটি কাটার কারণে সৃষ্টি হয়েছে কাদার স্তূপ। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, পায়রাডাঙ্গা এলাকায় প্রভাবশালী মাটি ব্যবসায়ী শাহিন ভেকু (এস্কাভেটর) দিয়ে সরকারি আইন অমান্য করে অবাধে মাটি কাটছেন। মাটি বহনের সময় পুরো রাস্তা কাদায় ঢেকে গেছে। কোথাও কোথাও এতটাই পিচ্ছিল অবস্থা সৃষ্টি হয়েছে যে, সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, জনগণের চলাচলের সুবিধার জন্য নির্মিত কোটি টাকার এই সড়কটি এখন অবৈধ মাটি ব্যবসায়ীদের দখলে চলে গেছে। বারবার অভিযোগ দেওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে।
ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা মামুন মিয়া বলেন, “এই রাস্তা হওয়ার পর আমরা ভেবেছিলাম এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। কিন্তু এখন রাস্তায় চলাই দায়। কাদা আর মাটির কারণে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে।”
অপর বাসিন্দা শাহাদত হোসেন বলেন, “কোটি কোটি টাকার সরকারি রাস্তা নষ্ট হচ্ছে সবার চোখের সামনে। অথচ প্রশাসনের কোনো তৎপরতা নেই। এতে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।”
এলাকাবাসীর দাবি, অবৈধ মাটি কাটা বন্ধ করে দ্রুত রাস্তা সংস্কার ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় অল্প সময়ের মধ্যেই নতুন নির্মিত এই সড়কটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।
এ বিষয়ে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় বলেন, “আমি নতুন যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে প্রশাসনের এই আশ্বাসে পুরোপুরি ভরসা পাচ্ছেন না ভুক্তভোগীরা। তাদের প্রশ্নÑ এলজিইডির ৮৬ কোটি টাকার এই গুরুত্বপূর্ণ প্রকল্প রক্ষায় প্রশাসন কি কার্যকর ব্যবস্থা নেবে, নাকি আশ্বাসের আড়ালে চলতেই থাকবে সরকারি সম্পদের ক্ষয়?

office@ukantho.com


Photo

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

এফএনএস: ১৮ দিনের চিকিৎসা শেষে যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিক থেকে...

Photo

লন্ডনে মাকে নিয়ে পার্কে ঘুরলেন তারেক রহমান

এফএনএস: অর্ধযুগেরও বেশি সময় পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে...

Photo

মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে প্লাস্টিকের বস্তায়...

Photo

রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস:রাজধানীর শ্যামপুরে নিজ বাসায় এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত