রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

হাসপাতাল থেকে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া

উচ্চকন্ঠ   25-Jan-2025   55

Photo

এফএনএস: ১৮ দিনের চিকিৎসা শেষে যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিক থেকে ছেলে তারেক রহমানের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় শুক্রবার রাতেই তিনি ছেলে তারেক রহমানের সঙ্গে তার কিংস্টনের বাসার উদ্দেশে হাসপাতাল ছাড়েন। এ সময় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথিও সঙ্গে ছিলেন। খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বাসায় গেলেও ডা. প্যাট্রিক ক্যানেডি ও ডা. জেনিফার ক্রসের তত্বাবধানে তার চিকিৎসা চলবে। যুক্তরাজ্য বিএনপি-সূত্রে জানা গেছে, লন্ডনের কিংস্টনে তারেক রহমানের বাসায় রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বাসায় থেকে তিনি যেন চিকিৎসা নিতে পারেন, চিকিৎসক ও নার্সদের জন্য যাতে সুবিধা হয়, সেই প্রস্তুতিও নেওয়া হয়েছে। এর আগে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, এভাবে উন্নতি হতে থাকলে দ্রæত দেশে ফিরবেন খালেদা জিয়া। লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ওষুধের মাধ্যমে চিকিৎসা চলমান থাকবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। ২০১৮ সালে দুর্নীতির এক মামলায় দন্ডিত হয়ে কারাগারে পাঠানো হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। কারাগারে যাওয়ার পর তার অসুস্থতা বাড়ে। এর মধ্যে সরকারের কাছে কয়েকবার দল ও পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়। করোনার সময় নির্বাহী আদেশে কারাগার থেকে মুক্তি মিললেও বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি তৎকালীন সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া। এরপর তার যে মামলায় সাজা হয়েছিল, সেটিও বাতিল হয়ে যায়। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ২ লাখ ৫৮ হাজার শিশু পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন...

Photo

ঝিনাইদহে এক্স-ক্যাডেট এসোসিয়েশনের দেওয়া শীতার্তদের কম্বল আত্মসাৎ

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: এক্স-ক্যাডেট এসোসিয়েশনের (জেক্সকা)...

Photo

জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২১ কর্মদিবস: হাসনাত

এফএনএস: জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া...

Photo

যুবককে ছুরিকাঘাতে হত্যা করে মোটরসাইকেল নিয়ে গেলো দুর্বৃত্তরা

এফএনএস: সিলেটের গোয়াইনঘাটে সোহেল শাহরিয়ার (২৬) নামে এক যুবক দুর্বৃত্তদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত