সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোর যুবদলের বহিষ্কৃত নেতা জনি ঢাকা থেকে গ্রেপ্তার

উচ্চকন্ঠ   26-Jul-2025   52

Photo

এফএনএস: যশোরের ডিবি (গোয়েন্দা) পুলিশ ঢাকা থেকে ইস্কান্দার আলী জনি (৪২) নামে জেলা যুবদলের বহিষ্কৃত এক নেতাকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাত ৮টার দিকে ঢাকার খিলক্ষেতের তালেরটেক থানার দক্ষিণ নামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাত ১টার দিকে এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল এ বিষয়টি সাংবাদিকদের অবহিত করে। গ্রেপ্তার ইস্কান্দার আলী জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার শেখ সিরাজুল ইসলামের ছেলে এবং জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার নামে চাঁদাবাজি, আইসিটি আইনেসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশ জানায়, জেলা যুবদলের দফতর সম্পাদক কামরুল ইসলামের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি এবং জেলা বিএনপির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার, কুৎসা, ভীতি প্রদর্শন করেন জনি। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন কামরুল ইসলাম। এ ছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর সেনানিবাসে ছিলেন এবং সেখান থেকে জেলা যুবদলের সেক্রেটারি আনছারুল হক তাকে ভারতের পলায়ন করতে সাহায্য করেন বলে ফেসবুকে মন্তব্য করেন জনি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা। তিনি জানান, গ্রেপ্তার জনির মামলা তদন্ত করছেন কোতয়ালি থানার একজন অফিসার। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

বাল্যবিবাহ প্রতিরোধে ঝিনাইদহে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরী ও সুশীল...

Photo

উপদেষ্টা মাহফুজ ও আসিফ মাহমুদের পদত্যাগ দাবি ইশরাক হোসেনের

এফএনএস: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের...

Photo

ঝিনাইদহ সরিষার তেলে পোড়া মবিল মেশানোর দায়ে একজনের যাবজ্জীবন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় সততা...

Photo

বারবাজারে যুবদল-ছাত্রদল নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ বারবাজারে বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত