রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজধানীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   13-Sep-2025   56

Photo

এফএনএস:রাজধানীর শ্যামপুরে নিজ বাসায় এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। স্বজনদের দাবি, নেশার টাকা চেয়ে মায়ের বকা শুনে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।নিহত যুবকের নাম মো. রাজিব (২২)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের মো. সিরাজ মিয়ার ছেলে। তিনি বর্তমানে শ্যামপুরের পশ্চিম জুরাইনে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। পুলিশ বাসা থেকে রাজিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।রাজিবের ভাই সবুজ বলেন, আমার ভাই পেশায় অটোরিকশাচালক। সে নেশাগ্রস্ত ছিল। মায়ের কাছে টাকা চাইলে, মা না দিলে অভিমান করে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। শ্যামপুর থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, তারা খবর পেয়ে বাসার জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাজিবের লাশ উদ্ধার করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসআই মাসুম বলেন, স্বজনের মুখে জানতে পারি, অটোরিকশাচালক নেশাগ্রস্ত ছিলেন। মায়ের কাছে নেশার টাকা চাইলে মা টাকা না দিয়ে বকাঝকা করেন। এতে মায়ের ওপর অভিমান করে রুমে গিয়ে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

পুরো প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ-প্রহসনমূলক: রায়ের প্রতিক্রিয়ায় গার্ডিয়ানকে টিউলিপ

এফএনএস: শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপি...

Photo

ঝিনাইদহে কলেজ শিক্ষকের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় এক কলেজ শিক্ষকের...

Photo

সাংবাদিকের ফোন উদ্ধার করে ফেরত দিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সিনিয়র সাংবাদিক ঝিনাইদহ...

Photo

কালীগঞ্জে জামায়াত ইসলামী উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

একরামুল ইসলাম তুষার,কালীগঞ্জে প্রতিবেদক: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত