বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময়

উচ্চকন্ঠ   04-Mar-2026   79

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ বিসিক শিল্প নগরী সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করে সেন্টার ফর এনভায়রনমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) নামের একটি কনসাল্টিং ফার্ম।
এতে বিসিকের পরিকল্পনা ও গবেষনা বিভাগের মহাব্যবস্থাপক ডা: ফরহাদ আহম্মেদ, ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান, ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. আব্দুল আলিম, সিইজিআইএস’র পরিচালক কাজী কামরুল হাসান, সহযোগী বিশেষজ্ঞ আশরাফুল আলম, অর্থনীতিবিদ আব্দুল্লাহ আল মামুন, কৃষিবিদ তাইফুর রহমান, ব্যবসায়ী, কৃষক, এলাকাবাসীসহ সিইজিআইএস’র কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিসিকে আরও ১০০ একর জমির বৃদ্ধি করা হবে। এই শিল্প নগরী সম্প্রসারণের মাধ্যমে গড়ে উঠবে নতুন শিল্প প্রতিষ্ঠান। যা স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে এ ক্ষেত্রে কৃষিজমি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের স্বার্থ সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে জোর দেওয়া হয়।

office@ukantho.com


Photo

যতদিন ডেভিলরা থাকবে ততদিন ডেভিল হান্ট চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: যতদিন ডেভিলরা থাকবে, ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন...

Photo

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ...

Photo

দেশে নারী-শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে: সালাহউদ্দিন আহমেদ

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে...

Photo

সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর মাতা নুরজাহান বেগমের ইন্তেকাল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত