মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ বিতরন

উচ্চকন্ঠ   26-Apr-2025   70

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশীপ (এপ্রিল-জুন) সেশনের টাকা বিতরণ করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের আয়োজনে (২৬ এপ্রিল) শনিবার সকাল ১০ টায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়ায় সুনিকেতন সেমিনার কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ নুর আলী কলেজের অধ্যক্ষ রাশেদ সাত্তার তরু,আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: মশিয়ার রহমান, সলিমুননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা জামান, কোলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুন কুমার বিশ্বাস,চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন হোসেন, সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রোকেয়া খাতুন, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ।
এপ্রিল-জুন ২০২৫ কোয়াটারে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের স্কুল পর্যায়ের ১৯ জন এবং কলেজ পর্যায়ের ২১ জন ছাত্রীর মাঝে এই টাকা বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে জাপানী নারি হিরোকো কোবাইসির সহযোগিতায় কালীগঞ্জ উপজেলায় ৫০ এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ৫০ মোট ১০০ জন মেধাবী মেয়েকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। স্কুল পর্যায়ে মাসিক ৪০০ টাকা এবং কলেজ পর্যায়ে মাসিক ৫০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

office@ukantho.com


Photo

সাংবাদিকের ফোন উদ্ধার করে ফেরত দিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সিনিয়র সাংবাদিক ঝিনাইদহ...

Photo

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৭ জন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের...

Photo

কালীগঞ্জে বিএনপি-র মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব, কালীগঞ্জ: মঙ্গলবার সকাল ১০টায় হাসপাতাল সড়কস্থ...

Photo

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

এফএনএস: বগুড়ায় ডিবি পুলিশের হেফাজতে হত্যা মামলার আসামি আসাদুজ্জামান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত