প্রিয় ঝিনাইদহ
বিএনপি নেতা হামিদের গণসংযোগ
উচ্চকন্ঠ 18-Apr-2025 50
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ চার আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী কালিগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদ কোলা ইউনিয়নের কোলাবাজার, রামচন্দ্রপুর বাজার, গাজির বাজার, মালিহাট ইউনিয়নের দীনোর মোড়, নিয়ামতপুর ইউনিয়নের মল্লিকপুর বাজার, চাপরাইল বাজার ও কঁচাতলা বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ীক সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় ও তাদের পারিবারিক খোঁজখবর নেন। এর আগে তিনি জামাল ইউনিয়নের তালিয়ান গ্রামের প্রতিপক্ষের আক্রমনে আহত আমিরুল কে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
গণসংযোগকালে হামিদুল ইসলাম হামিদের সাথে ছিলেন জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্যা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, বিএনপি নেতা সোহরাব হোসেন রাজু, মতিয়ার রহমান, আব্দুস সামাদসহ ছাত্রদল ও যুব দলের নেতৃবৃন্দ।
office@ukantho.com