শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

উচ্চকন্ঠ   13-Aug-2025   101

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এ শ্লোগানে ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জুলাই) দুপুরে ঝিনাইদহের কাঞ্চনগর মডেল স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে দুদক সমন্বিত জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
কাঞ্চনগর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদুকের সহকারী পরিচালক বজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, সহ-সভাপতি আমিনুর রহমান টুকু, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুন্ডু, সদস্য সুষেন্দু কুমার ভৌমিক, রুহুল আমিন, সাইদুর রহমান, তরিকুল ইসলাম রনি। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতা অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এর আগে স্কুল প্রাঙ্গণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮ টি বিদ্যালয়ের ৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে...

Photo

বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা

এফএনএস: চাঁদপুরের ফ‌রিদগঞ্জে দুর্বৃত্তের গু‌লি‌তে রুহুল আমিন...

Photo

ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকদের মানববন্ধন

জামির হোসেন ও বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক...

Photo

দেশে ফিরছিলেন স্বামী, ঘরে পড়ে ছিল স্ত্রীর লাশ

এফএনএস: দেশে ফেরার জন্য বিমান ধরেছেন প্রবাসী স্বামী। এদিকে স্ত্রীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত