মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   12-Nov-2025   64

Photo

এফএনএস: চাঁদপুরের ফ‌রিদগঞ্জে দুর্বৃত্তের গু‌লি‌তে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক ফ‌রিদগঞ্জ পৌর এলাকার বড়ালী গ্রামের হোসেন আহমেদের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে চাকরি করতেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপ‌জেলার রুপসা দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নের স‌মি‌তির পুল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স‌মি‌তির পুল এলাকায় গু‌লির শব্দ শুনে ছুটে এ‌সে স্থানীয় লোকজন দে‌খেন ব্রিজের পা‌শে রাস্তায় গু‌লিবিদ্ধ যুবক পড়ে আ‌ছেন। পা‌শে তার মোটরসাই‌কেল পড়ে আছে। গু‌লির পরপরই দ্রুত‌ ঘটনাস্থল থে‌কে মোটরসাই‌কেলে দুজন পাল‌িয়ে যায়। ধারণা করা হ‌চ্ছে, তারাই গু‌লি ক‌রে দ্রুত পা‌লি‌য়ে গে‌ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ফ‌রিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, দুর্বৃত্তদের গুলিতে ওউ ব্যক্তি ঘটনাস্থ‌লেই মারা‌ গে‌ছেন। কারা কেন এই হত্যাকান্ড ঘটিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, দুর্বৃত্তরা পাইপগান বা শটগান দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে সবকিছু বিশ্লেষণ করে মনে হচ্ছে, ঘটনার সঙ্গে দুই জন ব্যক্তি সম্পৃক্ত। যারাই জড়িত থাকুক তাদের আমরা দ্রুত গ্রেপ্তার করবো।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে ২ টি খাল সংস্কার কর্মসুচীর উব্দোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার...

Photo

কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক -১

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে একটি পানের বরজ...

Photo

কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার...

Photo

দুই কার্যদিবসের মধ্যে গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইন সংসদে উত্থাপন: আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন সংক্রান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত