বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপি নেতা হামিদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন

উচ্চকন্ঠ   17-Oct-2026   15

Photo

একরামুল ইসলাম তুষার ও প্রবীর কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
শনিবার (১৭ অক্টোবর) তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে হামিদুল ইসলাম হামিদ বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, দেশ সবার। আমরা চাই, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সবার আনন্দের উৎসব।”
তিনি আরও বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি সবসময় মানুষের ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পাশে থাকবে।”
হামিদুল ইসলাম হামিদ বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন। কোনো ধর্মের মানুষ যেন নিজেদের সংখ্যালঘু বা অসহায় মনে না করেন। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।” এ সময় তিনি পূজার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, সাবেক পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু, জেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা তাঁতি দলের আহ্বায়ক বাবুল আক্তার, পৌর বিএনপি নেতা সোহরাব হোসেন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, উপজেলা জাসাসের আহ্বায়ক প্রবীর কুমার বিশ্বাস, পৌর বিএনপি নেতা ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি নেতা মোজাম্মেল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এশফাকুর রহমান শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে নেতাকর্মীরা পূজামণ্ডপের আয়োজক ও দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

office@ukantho.com


Photo

নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী...

Photo

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ট্রাম্পের চিঠি

এফএনএস: বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা...

Photo

রংপুরে মায়ের হাতে ৫ মাসের শিশু হত্যা

এফএনএস: রংপুরের তারাগঞ্জে ৫ মাস বয়সী শিশুকন্যাকে জবাই করে হত্যা করা...

Photo

ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান

এফএনএস: পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত