রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ডাকসু নির্বাচন বিএনপির জন্য সতর্কতা সংকেত: সেলিমা রহমান

উচ্চকন্ঠ   10-Sep-2025   63

Photo

এফএনএস: পতিত সরকারের দোসরদের কারণে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এই নির্বাচন বিএনপিকে একটি সতর্কতা সংকেত দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বুধবার দুপুরে বরিশালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেলিমা রহমান এ কথা বলেন। বরিশাল নগরীর সদর রোডে দলীয় কার্যলায়ে জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। উৎসবমুখর পরিবেশে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এসময় আগামী জাতীয় নির্বাচনে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেলিমা রহমান। এর আগে তিনি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের ধাক্কায় নিহত-৩, আহত-৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের...

Photo

সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের বিষপানে মৃত্যু

এফএনএস:ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক...

Photo

কালীগঞ্জে ব্যবসায়ী মল্লিক পরিবার গুম না খুনের শিকার? কোটি কোটি টাকার সম্পদ দখলে নিয়েছে পৌর ব্যবসায়ী নেতা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ শহরের পুরাতন বাজারের স্বনামধন্য...

Photo

কোটচাঁদপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল কালিগঞ্জ থেকে উদ্ধার, চোর আটক

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: কোটচাঁদপুরের ভুসিমাল ব্যাবসায়ী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত