মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কোটচাঁদপুরে হত্যা মামলার আসামী ও পুলিশের সাবেক সোর্সকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   15-Jan-2025   39

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার চাদপাড়া গ্রামে জামায়াত নেতা এনামুল হক হত্যা মামলার আসামী ও পুলিশের সাবেক সোর্স হিসেবে খ্যাত কটা কওসারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত কওসার আলী ওরফে কটা কওসার চাদপাড়া গ্রামের লুৎফর রহমান লস্করের ছেলে। মঙ্গলবার গভীর রাতে নিজ গ্রামের বাড়ি থেকে ৩০-৪০ জনের একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গিয়ে পার্শবর্তী রেললাইনের পাশে পিটিয়ে মেরে রেখে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী ওজুলা বেগম জানান, রাত ১২টার দিকে ৩০/৪০জন ব্যক্তি তার বড়িতে ঢুকে তার স্বামী কওসার আলীকে তুলে নিয়ে যায়। এরপর তাকে চাদপাড়া গ্রামের মাঠে রেল লাইনের পাশের রাস্তায় পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে গুড়পাড়া পুলিশ ফাড়ির সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি জানান, দৃর্বৃত্তদের মুখ বাঁধা থাকায় তিনি তাদের চিনতে পারেননি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুববর জানান, তারা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন মামলা হয়নি।
গ্রামবাসীরা জানান, কওসার আলী ওরফে কটা কওসার আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। তার অত্যাচারে এলাকাবাসী ঘরে থাকতে পারতো না। বিনা কারনে পুলিশ দিয়ে হয়রানি করতো সাধারন মানুষকে। তার বিরুদ্ধে জামায়াত নেতা এনামুল হত্যা অভিযোগে মামলাও রয়েছে থানায়।

office@ukantho.com


Photo

সংস্কার-নির্বাচনের আগে আ. লীগের বিচার চান শহীদদের স্বজনরা

এফএনএস: বাংলাদেশে সংস্কার ও নির্বাচন হবে। তবে তার আগে জুলাই অভ্যুত্থানে...

Photo

সিলেটে একদিনে ৪ জনের করোনা শনাক্ত

এফএনএস: সিলেটে একদিনে চারজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে নতুন করে সিলেটে...

Photo

আ. লীগ ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল: গোলাম পরওয়ার

এফএনএস: আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল। তারা...

Photo

ঝিনাইদহের মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চারটি আসনে বিএনপি ও জামায়াতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত