বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শিবির নেতা ও জুলাই যোদ্ধার উপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

উচ্চকন্ঠ   21-Jan-2026   49

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ ছাত্র শিবিরের এম ইউ কলেজ শাখার সভাপতি ও জুলাই যোদ্ধা হুসাইন আহম্মেদের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে জখম করেছে। মুমুর্ষ অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বান্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) দিবাগত রাত ১২ টার দিকে বাড়ী ফেরার পথে উপজেলার ছালাভরা নামকস্থানে ওই হামলার ঘটনাটি ঘটে। হুসাইন জুলাই আন্দোলনে কালীগঞ্জ উপজেলার সমন্বয়কের দ্বায়িত্বে ছিলেন।
হাসপাতালে চিকিৎসাধিন হুসাইনের স্বজনরা জানায়, ওইদিন বাজারে কাজ শেষে রাত ১২ টার দিকে মটর সাইকেলযোগে বাড়ীতে ফিরছিলেন হুসাইন। পথে কালীগঞ্জ - ঝিনাইদহ সড়কের ছালাভরা নামকস্খানে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী গতিরোধ করে দেশিয় অস্ত্র লাঠিসোঠা নিয়ে হুসাইনের উপর ঝাপিয়ে পড়ে। সন্ত্রাসীদের মারপিটে হুসাইন প্রান বাচাতে তাদের হাত থেকে ছুড়ে দৌড়ে পাশ^বর্তী কয়ারগাছী গ্রামের মাঠে আশ্রয় নেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পিছু হটে। পরে স্থানীয়রা তাকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রেজা সেকেন্দার জানান, হামলার স্বীকার আহত হুসাইনের চিকিৎসা চলছে। তার শরিরের বিভিন্ন স্থানে আঘাতের চিন্হ রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, হামলার ঘটনাটি তিনি শুনেছেন। তবে, এখন পর্ষন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে দ্রæত ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

এনজিও আর্স বাংলাদেশ এর গ্রাহকদের ৩১ লাখ টাকা নিয়ে ম্যানেজার উধাও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর এরিয়া অফিসের আওতাধীন...

Photo

ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে মহসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে...

Photo

ওসমান হাদি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবের

এফএনএস:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকান্ডের নিন্দা...

Photo

মহেশপুরে ধর্ষণের শিকার ৪ বছরের শিশু, ধর্ষকের বয়স ১৬

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত