মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের বিষয়খালী বাজারে রাশেদ খাঁনের নির্বাচনী সমাবেশ

উচ্চকন্ঠ   04-Feb-2026   71

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের ধানের শীষের প্রার্থী রাশেদ খানের জনসভা বিষয়খালী বাজারে অনুষ্ঠিত হয়েছে।
রাশেদ খান বলেন, জাতীয় নির্বাচনের ফলাফল নিয়ে তালবাহানা করার সুযোগ নেই। যদি কেউ তা করার চেষ্টা করে তাহলে তাকে শক্ত হাতে প্রতিহত করার হুশিয়ারি দিয়েছে রাশেদ খাঁন।
মঙ্গলবার রাতে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে নিজ নির্বাচনী এলাকার বিষয়খালী বাজারে সমাবেশ শেষে তিনি এ কথা বলেন।
জাতীয় নির্বাচনের ফলাফল ওই দিনই দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় ভোটারদের ভয়ভীতি ও কালোটাকা ছড়ানো হতে পারে বলে আশংকা করেন রাশেদ খান। মঙ্গলবার রাতে মহারাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। প্রধান আকর্শন ঝিনাইদহ-৪ আসেনের প্রার্থী ও ধানের শীষের প্রার্থী রাশেদ খান। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাপ হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক হামিদুল ইসলাম হামিদ, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহিদ যোয়াদ্দার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন, মহারাজারপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি খুরশিদ আলম মিয়া, সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি মাজেদুল ইসলাম মাজু, কালিগঞ্জ কলেজের সাবেক ভিপি ইসরাইল আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে...

Photo

আওয়ামী লীগ আমলেও এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে: উপদেষ্টা আসিফ

এফএনএস: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার দায় সরকারকেই...

Photo

কালীগঞ্জে শহীদ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, পাশে থাকার প্রতিশ্রুতি বিএনপি নেতাদের

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিগত আন্দোলন-সংগ্রামে গুম ও খুনের শিকার...

Photo

রাজধানীতে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর দক্ষিণখাণে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত