মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বিক্ষোভ

উচ্চকন্ঠ   29-Jan-2026   56

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিচার বিভাগীয় কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন। এতে সংগঠনটির জেলা শাখার সভাপতি সুব্রত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আসাফুদ্দোলা মাসুম, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, রবিউল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা জাতীয় নির্বাচনের আগেই পে-স্কেল ঘোষনা করতে সরকারের প্রতি আহবান জানান। দ্রুত দাবী মানা না হলে কলম বিরতিসহ কঠোর কর্মসুচী ঘোষনার হুশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা জজ আদালত চত্বর থেকে শুরু হয়ে ম্যাজিস্ট্রেট আদালত চত্বর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা নিয়ে...

Photo

শেখ হেলালের পিএস মুরাদ বিমানবন্দরে গ্রেপ্তার

এফএনএস: সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী (পিএস)...

Photo

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলায় ২৯ জন নিহত

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ১৫ মাস পর গাজায় যুদ্ধ বিরতিতে সম্মত...

Photo

শাপলা কলি প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি

এফএনএস: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতীক হিসেবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত