সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দিনব্যাপী আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   30-Oct-2025   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু এ শ্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আন্ত:স্কুল বিজ্ঞান মেলা।
বৃহস্পতিবার সকালে শহরের নিউ একাডেমী স্কুল মাঠে এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান। সেসময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, নিউ একাডেমীর প্রধান শিক্ষক বদিউজ্জামান, সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালাল, ওয়েলফেয়ার এফোর্টস (উই)র পরিচালক শরিফা খাতুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগীতায় ওয়েলফেয়ার এফোর্টস (উই)র আয়োজনে দিনব্যাপী এ মেলায় ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলার ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শন করেন। এসব মডেলের মাধ্যমে তারা দৈনন্দিন জীবনের নানা সমস্যা সমাধানের নতুন ধারণা তুলে ধরেন।

office@ukantho.com


Photo

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: র‌্যাব

এফএনএস: নিষিদ্ধঘোষিত কোনো দল বা সংগঠনের সদস্যরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক...

Photo

ঈদুল আজহায় ছুটি ১০ দিন, ১৭ ও ২৪ মে বন্ধের দিনেও খোলা থাকবে অফিস

এফএনএস: এ বছর ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী...

Photo

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের বার্তা আইজিপির

এফএনএস: নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত