বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

স্বাধীনতার ঘোষণা নিজের কানে শুনেছি: হাসান হাফিজ

উচ্চকন্ঠ   15-Feb-2025   70

Photo

এফএনএস: জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন, মেজর জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। তার সেই ঘোষণা আমি নিজের কানে শুনেছি। আমি তখন এসএসসি পরীক্ষার্থী। গত শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকার বকুলতলায় ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার গ্রহণের পর বক্তব্য দিতে গিয়ে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন, মেজর জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা করেন। এর ছয় ঘণ্টা পর তিনি আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন। দুটি ঘোষণাই আমি শুনেছি। তবে জিয়াউর রহমানই যে স্বাধীনতার ঘোষক, এটা নিয়ে কোনও বিতর্ক নেই। নেত্রকোনা সাহিত্যসমাজ আয়োজিত উৎসবে এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয় বরেণ্য কবি হাসান হাফিজকে। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস, বিশেষ অতিথি জেলা বিএনপির আহŸায়ক ডা. আনোয়ারুল হক, খালেকদাদ চৌধুরী ছেলে হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা সাহিত্যসমাজের সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম ও সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরীসহ উৎসবে আগত সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

এফএনএস: নাম উল্লেখ না করে শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে জাতীয় সংসদের...

Photo

নিজ হাতে বানানো আর্জেন্টিনার পতাকা: ক্ষুদে ভক্ত আবীরকে জার্সি, পতাকা ও ফুটবল উপহার দিল আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আর্জেন্টিনার এক ক্ষুদে ফুটবল...

Photo

মহেশপুরে নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের...

Photo

চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত