মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি

উচ্চকন্ঠ   16-Nov-2025   77

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের গণমানুষের প্রিয় নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেহেদী হাসান রনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউনিয়নের সকল ওয়ার্ডে সেন্টার ভিত্তিক ব্যাপক নির্বাচনী পথসভা করেছেন।
রবিবার (১৬ নভেম্বর) দিনব্যাপী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সেন্টারে সেন্টারে ঘুরে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মেহেদী হাসান রনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।
এসময় শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান শাহানুর আলম ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাবলু সহ স্থানীয় বিএনপি ও দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। পথসভা গুলোকে কেন্দ্র করে এলাকার জন-সাধারনের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

office@ukantho.com


Photo

হাজার হাজার কর্মসংস্থান হবে: আশিক চৌধুরী

এফএনএস: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক...

Photo

নড়াইলে অভিবাসন বিষয়ক সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধিঃ বিদেশগামী কর্মীদের সুষ্ঠু...

Photo

কালীগঞ্জে কৃষকদের পাশে দাড়ালেন ইউএনও

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে কোলা বাজার সংলগ্ন...

Photo

উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের সুযোগ নেই: আইন উপদেষ্টা

এফএনএস: মেজর সিনহা হত্যা মামলায় উচ্চ আদালতের ওপর আমাদের হস্তক্ষেপের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত