শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির

উচ্চকন্ঠ   10-Aug-2026   19

Photo

এফএনএস: নাম উল্লেখ না করে শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা যে পথে হাঁটছেন, সে পথেই আপা হেঁটেছিলেন। যাওয়ার আগে তিনি বলেছিলেন আপা পালায় না। কিন্তু শেষ পর্যন্ত স্লোগান উঠেছে পালাইছে রে, পালাইছেÑআপা পালাইছে। তিনি আরও বলেন, সুতরাং যারা সে পথে হাঁটবেন, তাদেরও পালাতে হবে। কারণ, এই পথ পালানোর পথ; এই পথের শেষ ঠিকানা দিল্লি। সোমবার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাইবান্ধার সাঘাটায় সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় নিহত ইসলামী ছাত্রশিবির নেতা শহীদ সাইফুল্লাহ বারী হত্যার বিচার এবং সারাদেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ। ডা. শফিকুর রহমান বলেন, বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, কোনো ফ্যাসিবাদ বরদাশত করা হবে না। আমরা ফ্যাসিবাদের সব পথ বন্ধ করতে চাই। জনগণের রায় মেনে নিয়ে প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ তৈরি করতে হবে। জামায়াত আমির আরও বলেন, আমরা কাপুরুষ নই, দুর্বল নই। জাতির প্রয়োজনের সময় আমরা ছিলাম, আছি এবং থাকব। যতদিন বেঁচে থাকব, মানুষ হিসেবে মর্যাদা নিয়ে বাঁচতে চাই। কাপুরুষদের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, যারা অপরাধ করে, যারা দখল-বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে, যারা মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেÑতারাই কাপুরুষ। সে যে-ই হোক না কেন, এমনকি সে যদি আমার সন্তানও হয়, তবুও সে কাপুরুষ। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে খুন ও হত্যা এবং নানা অপরাধ বেড়েই চলেছে। তিনি নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীসহ সারা দেশে খুন, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। এর আগে গতকাল সোমবার সকালে সাঘাটার বোনারপাড়ায় পৌঁছে নিহত শিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। পরে তিনি নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

office@ukantho.com


Photo

১৯৭১ ও গণতন্ত্রের বিষয়ে ছাড় নয়: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ হচ্ছে...

Photo

চার মাসের সন্তানকে বিক্রি করে মোবাইল ও অলংকার কেনেন মা!

এফএনএস: চার মাসের শিশু সন্তানকে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন...

Photo

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত

এফএনএস: নরসিংদী সদর উপজেলার আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

Photo

এখন কেউ প্রতিহত করে না, ভিডিও করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত