সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি সভা

উচ্চকন্ঠ   07-May-2025   64

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিশু বিষয়ক কর্মকর্তা আয়ূব হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা এবং ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর প্রমুখ।
সভায় আগামী (৮ মে) ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্র নাথের জন্ম দিনে শিশু একাডেমী মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মধ্যে রচনা, কবিতা আবৃতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ২৫ মে রবিবার যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম বার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয়...

Photo

কালীগঞ্জে ছাত্রলীগের ঝটিকা মিছিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন...

Photo

তেল সিন্ডিকেটের দখলে ফিলিং স্টেশনগুলো: ঘটছে অনাকাঙ্খিত ঘটনা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ফিলিং স্টেশন গুলোতে...

Photo

ঝিনাইদহে জামিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের জামিলা খাতুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত